নিয়ম ও শর্তাবলী (Terms & Conditions)
Nari Fashions ওয়েবসাইটে কেনাকাটার সাধারণ শর্ত ও নির্দেশিকা
১. সাধারণ নীতিমালা
Nari Fashions (নারী ফ্যাশন) ওয়েবসাইটে প্রবেশ এবং পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি আমাদের নিয়ম ও শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। আমরা যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই পলিসিতে প্রয়োজনীয় সংশোধনের অধিকার সংরক্ষণ করি।
২. পণ্যের বিবরণ ও মূল্য
- আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত প্রতিটি শাড়ির ছবি আসল পণ্যের নিজস্ব ফটোশুট থেকে নেওয়া। আলোকসজ্জা ও ডিসপ্লে রেজ্যুলেশনের কারণে রঙের সামান্য তারতম্য দেখা যেতে পারে।
- ওয়েবসাইটে উল্লিখিত সকল মূল্য বাংলাদেশি টাকা (BDT)-তে প্রদর্শিত।
- কোনো পণ্যের মূল্য পরিবর্তন বা স্টক আপডেট করার অধিকার নারী ফ্যাশন সংরক্ষণ করে।
৩. অর্ডার প্লেসমেন্ট ও ডেলিভারি
- ওয়েবসাইটে অর্ডার দেওয়ার পর আমাদের কাস্টমার সার্ভিস টিম ফোন কলের মাধ্যমে অর্ডারটির সত্যতা যাচাই করে কনফার্ম করবে।
- ঢাকার ভেতরে ২-৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ৩-৪ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার জটিলতায় সময় কিছুটা কম-বেশি হতে পারে।
- ক্যাশ অন ডেলিভারিতে পণ্য রিসিভ করার সময় ডেলিভারি কর্মীর উপস্থিতিতে দেখে নিতে হবে।
৪. অর্ডার বাতিলকরণ (Cancellation)
পার্সেল কুরিয়ারে ডিসপ্যাচ হওয়ার পূর্বে কাস্টমার যেকোনো সময় আমাদের হটলাইনে (+880 1709-845369) কল করে অর্ডার বাতিল করতে পারবেন। পার্সেল ডেলিভারিতে চলে যাওয়ার পর অহেতুক বা অসদুদ্দেশ্যে অর্ডার প্রত্যাখ্যান করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।
৫. যোগাযোগ ও অভিযোগ
আমাদের যেকোনো নিয়ম ও সেবা সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
অফিস: ক্রিস্টাল প্লাজা, নাজিমউদ্দীন রোড, চকবাজার, ঢাকা – ১১০০, বাংলাদেশ।
হটলাইন: +880 1709-845369 | ইমেইল: support@narifashions.shop